রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা, ব্লেড, কম্বলসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪৮ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় জিরা, ব্লেড, কম্বলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য প্রদান করুন...