রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রবিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কল্যাণপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা শেষে র‍্যালি ওসমানীনগরে সিএনজি ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ হিলশা নিউজ ডটকম থেকে আপনাদের স্বাগতম। চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা। শনিবার বিকেলে উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, জুয়া, কিশোর গ্যাং প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষ রোপন ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা, টাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ সিলেট সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় জিরা, ব্লেড ও কম্বল জব্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দগরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন রাস্তার পাশে পড়ে গেল, হতাহত নেই জোরারগঞ্জে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা, টাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

হিলশা নিউজ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে একটি মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ১৬টি টাপেন্টা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেড়ামারা থানার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে মো. আনিসুর রহমানের মালিকানাধীন হামিম মেডিকেল হল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযান চলাকালে ১৬টি টাপেন্টা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...