সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম বাবুরহাট-মতলব সড়কের মাথায় সিএনজি স্ট্যান্ড, দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা মতলব উত্তরে চালের বস্তা চুরি করতে গিয়ে চোর আটক জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন গ্রেপ্তার কল্যাণপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা: আটক ৩ নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুর জেলা গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীমঙ্গল রেলস্টেশনে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ নবনিযুক্ত মন্ত্রীর সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ইসমাইলের দোকানের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাগর হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর (হাসমত বাড়ি) এলাকার মৃত মফিজ উল্লাহর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...