সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিযান চালিয়ে ১৬ বস্তা ঘোড়ার মাংস ও একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নরুন্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঘোড়ার মাংস ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরুন্দি পুলিশ তাদের আটক করে এবং পিকআপে থাকা ১৬ বস্তা মাংস জব্দ করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন। মাংসগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...