বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত

হিলশা নিউজ ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে উঁচু টিলা বেয়ে ওঠার সময় ব্রেক ফেল করে একটি ট্রাক পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়েছে।

এতে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উঁচু টিলা বেয়ে ওঠার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক আহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে আহত সিএনজি চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ ও ট্রাকচালকের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...