বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন সোনাপুর বাস টার্মিনাল ও পতাপপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদক সেবনের অভিযোগে সুধারাম থানার এলাকার চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. সুনাম (৫২), পিতা মৃত লুৎফুল হক; আক্তার হোসেন (৫২), পিতা মৃত চৌধুরী মিয়া; আহসান হাবীব (৬৪), পিতা মৃত হাজী আনোয়ারুল্লাহ এবং মো. ছবির (৫৪), পিতা মৃত আবুল খায়ের।

গ্রেপ্তার চারজনের সবাই সুধারাম থানার নোয়াখালী জেলার বাসিন্দা।

পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেক আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
প্রেস রিলিজ: ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

আপনার মন্তব্য প্রদান করুন...