বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হিলশা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নীলফামারী প্রতিনিধি:

আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে আনসার ও ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলার ছয় উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপির মৌলিক প্রশিক্ষণের (প্রথম ধাপ) নবম দিনে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

নীলফামারী সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার এবং উপজেলা প্রশিক্ষিকা আছিয়া খাতুন উপস্থিত ছিলেন।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম বলেন, “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সারাদেশের কর্মসূচির

অংশ হিসেবে নীলফামারীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...