শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
দাউদকান্দি প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা নাজমুল হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুফতি নাজির আহমদ, মাওলানা কাজী মিজানুর রহমান এবং হাফেজ মাওলানা ইসমাঈল হোসেন মুন্সি।
এ ছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ছফিউল্লাহ ফরাজী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহনুদুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সফলতা কামনা করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...