শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক চাঁদপুরে আত্মগোপনে থাকা একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশের দাউদকান্দি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা চট্টগ্রামের পটিয়া থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম নেপালে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন, নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক চাঁদপুরে পাঁচ ছাগল জবাই করে চুরির চেষ্টা, একজন আটক চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

হিলশা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমারশাইল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়

সন্দেহজনকভাবে চলাফেরা করায় বলাই দাসকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক বলাই দাস ভারতীয় নাগরিক এবং তিনি চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...