মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৩ পলাতক আসামি কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এসএসসি-২০২৬ কৃতী ছাত্রী সংবর্ধনা নওগাঁয় ডিবির ভোররাতের মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

হিলশা নিউজ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. সিরাজুল ইসলাম (৪০), পিতা—মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...