সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তার পরিবারের হাতে পড়াশোনার সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউসে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রয়াত নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান মৃত্তিকা ও তার মা শাহনাজ পারভীনের হাতে এ চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য তুহিনের পত্নী তামান্না ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী
আখতারুজ্জামান জুয়েল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, গত ১৮ আগস্ট পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারা যান।
তার মেয়ে নুসরাতের পড়াশোনা চালিয়ে নিতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাকে আরও সহায়তা করা হবে বলে জানান তিনি।
নুসরাত জাহান মৃত্তিকা বর্তমানে সৈয়দপুর বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
আপনার মন্তব্য প্রদান করুন...