সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল হাইমচর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার চাঁদপুরে পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ, নিষেধাজ্ঞার মধ্যেই বাউন্ডারি নির্মাণের অভিযোগ চাঁদপুরে ১৬.৫০ শতক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, জবরদখলের অভিযোগ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় ১২ আগস্ট রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার রহস্য উদঘাটনে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবার তত্ত্বাবধানে রায়পুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোর—ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুইটি আক্তার, খোকন সর্দার ও শ্রী সুমন বণিকের সহায়তায় স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...