মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ এবং অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সাফল্য উদযাপন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...