শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামের কৃতি সন্তান ওসি মফিজুল ইসলাম সবুজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামে। তিনি মরহুম বক্সে আলী সরকারের নাতি।
জানা গেছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ওসি মফিজুল ইসলাম সবুজকে প্রথমে ময়মনসিংহে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ যোহরের নামাজের পর তাঁর নিজ গ্রামের বাড়ি দক্ষিণ ঠেটালীয়ায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...