মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ দীর্ঘ ২৫ বছর পর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা গোপনে তালাকের ঘোষণাপত্র, দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় মরিয়ম ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা মতলব পৌরসভায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মেয়ে শাহরাস্তিতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মতলব উত্তরে বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু

দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬

হিলশা নিউজ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের কমিউনিটি মেডিসিন বিভাগের ব্যাচ ট্যুরের একটি বাস দাউদকান্দিতে দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বাসে থাকা সবাই জীবিত আছেন। তবে এ ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাসে থাকা সবাই জীবিত রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...