বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুরাপাড়া গ্রামে আব্দুস সালামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...