সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
মান্দা প্রতিনিধি:
পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নওগাঁর মান্দা থানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...