সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চাঁদপুর ট্রাফিক বিভাগের (এডমিন) ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ।
২০২৫ সালের ডিসেম্বর মাসে চাঁদপুরে যোগদান করার পর থেকে তিনি বর্তমানে চাঁদপুর সদরে দায়িত্ব পালন করছেন। একজন চৌকস, মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে নিজস্ব টিমকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে মাঠে কাজ করছেন ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তার নেতৃত্বে চলছে নানা কার্যক্রম।
তার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকার ফলে চাঁদপুর শহরের যানজট পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সচেতন মহলের প্রত্যাশা, চাঁদপুর শহরকে আরও শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত রাখতে ইন্সপেক্টর প্রবীর কুমার দাশের নেতৃত্বে চলমান কার্যক্রমের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...