সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মতলব দক্ষিণ:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও মাদ্রাসার তহবিল থেকে অর্থ আত্মসাৎঅভিযোগ উঠেছে। অভিযুক্ত আবু তাহের মাস্টার সাধারণ সম্পাদক, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক, তার এমন কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উক্ত মাদ্রাসার অতিথি বাহক ও হিসাব-নিকাশ পরিচালনা করে আসছিলেন অভিযুক্ত ওই শিক্ষক। তবে সাম্প্রতিক সময়ে মাদ্রাসার জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা এবং মাদ্রাসার তহবিলের আর্থিক হিসাব নিয়ে নানা তালবাহানা শুরু করেন তিনি। এলাকাবাসী ও মাদ্রাসার লোকজন হিসাব চাইলে তিনি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখান এবং হুমকি-ধমকি প্রদান করেন।
বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক (গ্রাম্য বিচার) অনুষ্ঠিত হলেও তিনি মাদ্রাসার সঠিক হিসাব বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং কালক্ষেপণ করতে থাকেন। “দিচ্ছি-দেবো” বলে নানা টালবাহানা করে মাদ্রাসার কার্যক্রমকে স্থবির করে তোলেন।
সর্বশেষ পরিস্থিতিতে, মাদ্রাসাকে নিশ্চিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং এর শিক্ষা কার্যক্রম সচল রাখতে স্থানীয় যুব সমাজ এগিয়ে আসে। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষকের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন এবং যুব সমাজের প্রতিনিধিরা মাদ্রাসার পরিচালনার সার্বিক দায়িত্ব ভার গ্রহণ করেন।
এলাকাবাসী অবিলম্বে মাদ্রাসার লুটপাট হওয়া অর্থ উদ্ধার এবং এই দুর্নীতির সাথে জড়িত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন
আপনার মন্তব্য প্রদান করুন...