মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার জৈনপুর ও মতলব এক্সপ্রেসের বিরুদ্ধে অটোচালক-মালিকদের সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে যুব সমাজের দায়িত্ব গ্রহণ। চাঁদপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৫৯ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলার আসামি ও কথিত মাদক কারবারি সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুমন প্রধান মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ২৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর সুমন প্রধানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...