বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের। দুস্থ ও প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ দাউদকান্দির নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪ হারানো বিজ্ঞপ্তি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ ১৫৯ পিস ইয়াবাসহ জিসান পাটোয়ারী আটক চাঁদপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটোয়ারী চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪

হিলশা নিউজ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৫৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ১৬ জন মাদক ব্যবসায়ী ও ২৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...