বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের। দুস্থ ও প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ দাউদকান্দির নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪ হারানো বিজ্ঞপ্তি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ ১৫৯ পিস ইয়াবাসহ জিসান পাটোয়ারী আটক চাঁদপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটোয়ারী চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের।

হিলশা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসাকে ঘিরে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু তাহের মাস্টারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও মাদ্রাসার তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আবু তাহের মাস্টারের পরিবার এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রতিবাদকারীদের দাবি, প্রকাশিত সংবাদে আবু তাহের মাস্টারের বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি মাদ্রাসার কোনো অর্থ আত্মসাৎ করেননি। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, আবু তাহের মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে বলেও তারা দাবি করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...