রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, আহত চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড অনুমতি ছাড়াই সরকারি গাছ বিক্রি: মতলব দক্ষিণে তীব্র ক্ষোভ আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের। দুস্থ ও প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ দাউদকান্দির নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪ হারানো বিজ্ঞপ্তি

চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. আউয়াল খাঁন (৩০) নামে এক যুবককে ৩ গ্রাম গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলি সেকান্তর খান বাড়িতে মো. আউয়াল খাঁনের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাগজে মোড়ানো অবস্থায় ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক মো. আউয়াল খাঁন খলিশাডুলি (সেকান্তর খান বাড়ি), ১৩ নম্বর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মন্নান খাঁন এবং মাতার নাম যামিনা বেগম।

অভিযানে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...