মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ শাহরাস্তিতে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, আহত চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

হিলশা নিউজ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

মতলব প্রতিনিধি:-

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে স্থাপিত নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় একই কার্যালয় থেকে প্রচার সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মতলব বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, চন্দন সাহা, খোরশেদ আলম, মো. হাসনাত, প্রণয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ ও আপেল মাহমুদসহ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরা সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের প্রার্থিতার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, “মতলব বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইদের দীর্ঘদিনের দাবি, ভালোবাসা ও উৎসাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মতলব বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমিতির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বার্তা সঠিকভাবে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক ও সেতুবন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি মতলব বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ীদের কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাঁর প্রচার সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে মতলব বাজারের ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৬ আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...