বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলতলায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজনের ৩ মাসের কারাদণ্ড মতলবে বৈদ্যুতিক গোলযোগে ভয়াবহ আগুন, পুড়ল ৫ পরিবারের ঘর; আহত ২ হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলতলায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজনের ৩ মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা থানার এসআই (নিঃ) মো. মাসুদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরণপাড়া গ্রামের বকুলতলা আক্তার ফরাজীর সবজির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় মো. রাজু শেখ (৪২) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বরণপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় রাজু শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

একই দিন পৃথক আরেক অভিযানে ফুলতলা বাজার এলাকা থেকে রোমান (২৫) ও তৌসিফ এলাহি (৩২) নামে আরও দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলতলা থানার এসআই (নিঃ) মো. শফিউজ্জামান ও এসআই (নিঃ) মো. মুজিবুর রহমান।

গ্রেপ্তার রোমানের কাছ থেকে ৪ পিস এবং তৌসিফ এলাহির কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রোমান ও তৌসিফ এলাহিকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...