বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলতলায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজনের ৩ মাসের কারাদণ্ড মতলবে বৈদ্যুতিক গোলযোগে ভয়াবহ আগুন, পুড়ল ৫ পরিবারের ঘর; আহত ২ হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হিলশা নিউজ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের এডহক কমিটির সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...