বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর নাদিরা নূরের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা, সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কৌশল গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণের আওতাভুক্ত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের দায়িত্ব পালনের প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা আরও সুসংহত হবে।
এ সময় মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...