রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

মোঃ আরিফুর রহমান সাগর / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের বাবুরহাট এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানার উদ্যোগে বাবুরহাট এলাকায় এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জিন্টু মাল; সিনিয়র সদস্য শাহজান মাল,১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ ও সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহন পালোয়ান।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী হাসান মাল, সদস্য সচিব খালেদিন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক খান, যুগ্ম আহ্বায়ক আমান হোসেন; ছাত্রদলের সভাপতি ফরহাদ মাল, সাধারণ সম্পাদক নাঈম মাল এবং সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব মাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই অসীম কুমার গোস্বামী এবং পুলিশ সদস্য আমিনুল ইসলাম, কাজী ফারুক, ইউসুফসহ অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্লোগান ছিল— “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি।”

আপনার মন্তব্য প্রদান করুন...