রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

হিলশা নিউজ ডেস্ক / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিক্ষোভ মিছিলের পূর্বে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আলোচনা সভায় কল্যাণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা বিএনপির কার্যালয় এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, একই দাবিতে চাঁদপুরে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাম্প্রতিক দিনগুলোতেও পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...