মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ শহিদুল ইসলাম (৫৮): তিনি মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মন্ডলের ছেলে।
তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে এসসি-৩৫১৪/২৫ (সাজা) ও সিআর-৩৯২/২৫ মামলা রয়েছে।
২. মোঃ নয়ন: তিনি মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের কাশেমের ছেলে। তার বিরুদ্ধে সিআর-৫৪৪/২৬ মামলা রয়েছে এবং তিনি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...