মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পড়ানোর ফাঁকে শিক্ষার্থীর নষ্ট ক্যালকুলেটর মেরামত করে দিলেন শিক্ষক চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি আল-আমীন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধন দর্শনায় মশাল মিছিল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ৬০ হাজারে এসএমএস ১ লাখ! অনিয়মের প্রশ্ন করতেই ‘কিসের সাংবাদিক?’—জনতা ব্যাংকের কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ গ্রাহকরা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

দর্শনায় মশাল মিছিল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় মশাল মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফলেহার হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে এবং দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফলেহার হোসেন ও তার সহযোগীরা গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানা এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মশাল মিছিলে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফলেহার হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক টিম একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্য পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...