মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
দুর্নীতি প্রতিরোধে সঠিক ও অবাধ তথ্যপ্রবাহের ওপর গুরুত্বারোপ
মোঃ আরিফুর রহমান সাগর।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
র্যালিতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠা এবং ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছালে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে তথ্য গোপন, বিকৃতি বা অপতথ্যের মাধ্যমে যেন জনগণ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর।
আপনার মন্তব্য প্রদান করুন...