মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ছোট-বড় নানা সমস্যায় পাশে দাঁড়ানোই একজন আদর্শ শিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য। এমনই এক আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক গৃহশিক্ষক। পড়ানোর ফাঁকে নিজের এক শিক্ষার্থীর নষ্ট হয়ে যাওয়া সায়েন্টিফিক ক্যালকুলেটর নিজেই মেরামত করে দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের ক্যালকুলেটর মেরামতের একটি ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রশংসা করছেন অনেকে।
ছবিতে দেখা যায়, টেবিলের সামনে বসে স্ক্রু-ড্রাইভার হাতে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর খুলে দেখছেন ওই শিক্ষক। শিক্ষার্থীর প্রয়োজনীয় ডিভাইসটি সচল করে দিতে নিজের সময় ও শ্রম ব্যয় করেছেন তিনি।
শিক্ষকের এমন উদ্যোগকে অনেকেই শুধু একটি ক্যালকুলেটর মেরামতের ঘটনা হিসেবে দেখছেন না; বরং এটি শিক্ষার্থীর প্রতি একজন শিক্ষকের দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিকতার প্রতিফলন হিসেবে দেখছেন।
শিক্ষার্থীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এভাবে পাশে দাঁড়ানোর ঘটনা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
আপনার মন্তব্য প্রদান করুন...