বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরে আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬ হাজার ১০৪ পিস ইয়াবা এবং ১১ হাজার ৭৯০ মিটার কারেন্ট জাল।
এ সময় শাহাদাতুল হাসান আল মুরাদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কোর্ট মালখানা, চাঁদপুরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে জব্দ করা এসব মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...