শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমির হামজা তফাদারের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁদপুরে একদিনের ব্যবধানে ফের ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ শাহরাস্তিতে রাতে অযাচিত ঘোরাফেরা, ৫ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ পত্নীতলায় ৯০ পিস মাদকদ্রব্যের ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক চাঁদপুর বড় স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ২,৫০০ পিস ইয়াবাসহ আটক ১ মতলব ব্রিজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা। আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী।

আমির হামজা তফাদারের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হিলশা নিউজ ডেস্ক / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমির হামজা তফাদারের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ফরিদগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কোরআন তেলাওয়াত দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানা যায়, আমির হামজা তফাদার ও ৭ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল হামিদ তফাদারের বাবা গত ২২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এরপর গত ৬ অক্টোবর তাদের মা-ও ইন্তেকাল করে না-ফেরার দেশে চলে যান। অল্প সময়ের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

তাদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি ৭ নম্বর পাইকপাড়া ইউনিয়ন ও আশপাশের ইউনিয়নের বিএনপি নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ নারী-পুরুষ এতে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দোয়া মাহফিলে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম বাবা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

মোনাজাতে বলা হয়, মহান আল্লাহ যেন মরহুম বাবা-মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন এবং তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার তৌফিক দান করেন আমিন।

আপনার মন্তব্য প্রদান করুন...