বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের খাদ্যসহায়তা প্রদানে উদ্যোগ।
মোঃ আরিফুর রহমান সাগর।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের খাদ্যসহায়তা প্রদানের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করা, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা নিশ্চিত করা।
ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতি ও মৎস্যসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণে নির্ধারিত নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় জেলেদের জীবিকা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা প্রদান করা হয়। পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের পাশাপাশি জেলে সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুরক্ষা এবং জেলেদের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...