শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান।
বিদ্যালয়ে প্রধান অতিথির আগমনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব সোহেল রুশদীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরস্কার হাতে পেয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আপনার মন্তব্য প্রদান করুন...