বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত

আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল

মোঃ আরিফুর রহমান সাগর / ৭৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ মাসুদ মাল।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ২০ জন মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ মাসুদ মালও মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...