সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল।

ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

হিলশা নিউজ ডেস্ক / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদল, শাহনূর খান আলমগীর, আইকে ইব্রাহিম, আবু কাওসার, মিঠু সূত্রধর পলাশ, হোস্ট বিক্রয় ডট কমের কর্ণধার ও প্রেসক্লাবের সদস্য খন্দকার মো. আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম রবিন, দেবব্রত দাস, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা জয়, হেলাল উদ্দিন, আলামিন, খান জাহান আলী চৌধুরী, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, এমকে জসীমউদ্দিন, নাসিরুদ্দিন, কাওসার আলম, মো. হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...