সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল।

চাঁদপুরে জব্দকৃত ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬১০৪ পিস ইয়াবা ও ১১,৭৯০ মিটার কারেন্ট জাল ধ্বংস।

হিলশা নিউজ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরে আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬ হাজার ১০৪ পিস ইয়াবা এবং ১১ হাজার ৭৯০ মিটার কারেন্ট জাল।

এ সময় শাহাদাতুল হাসান আল মুরাদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কোর্ট মালখানা, চাঁদপুরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে জব্দ করা এসব মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...