সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল।

চাঁদপুরে নজরুল সংগীত প্রতিযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

হিলশা নিউজ ডেস্ক / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব, চাঁদপুর সদরে চাঁদপুর শিল্পী সংগঠন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নজরুল সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত দর্শক, অভিভাবক ও প্রতিযোগীদের উদ্দেশে মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার এ ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...