সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত

চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

হিলশা নিউজ ডেস্ক / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নিষিদ্ধ কারেন্ট জাল আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়েছে। চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ১৯৫ গ্রাম গাঁজা, ২৮ হাজার ৫০১ পিস ইয়াবা, ১০ পিস বিয়ার এবং ২০ পিস ফেনসিডিল। এ ছাড়া ১৬ হাজার ২৩ মিটার বিভিন্ন ধরনের নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহাদাতুল হাসান আল মুরাদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযান এবং মামলার সূত্রে এসব মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

ধ্বংস কার্যক্রমে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা, ডিবি পুলিশের কর্মকর্তা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...