মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খত্‌মে নবুওয়াত জামে মসজিদে দোয়া মাহফিল

হিলশা নিউজ ডেস্ক / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খত্‌মে নবুওয়াত জামে মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত, শান্তি ও কল্যাণের বার্তা বহন করে।

তাঁর মহান আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন—এই কামনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...