রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী। আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আল আমিন মিয়া। তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু

মোঃ আরিফুর রহমান সাগর / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদখার দোকান সংলগ্ন যুব উন্নয়ন কার্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ইউসুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আশ্রাফ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তৃণমূলের মতামত ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রথম দিনে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীসহ প্রায় ৩০টি ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা পড়ে। এছাড়া চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ ফরম জমা কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল মাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান বারী, সাধারণ সম্পাদক মমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাইনুদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় খান, সাংগঠনিক সম্পাদক রাসেল খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...