শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিএনপি নেতা হাজী ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা মতলব উত্তরে মৎস্য সুরক্ষা আইনে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হাইমচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণ, প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় একাধিক মামলায় এডভোকেট হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার নেপথ্যে তাকে মূলহোতা হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগ রয়েছে, বিগত ১৭ বছর বিএনপি সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা করা হয়।

এর মধ্যে মোবাইল ফোন চুরি, ভ্যানিটি ব্যাগ চুরি ও পুকুরের মাটি চুরির মতো অভিযোগে মামলাও করা হয়েছিল বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।

তাদের দাবি, ড. এহছানুল হক মিলনের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় তাকে প্রায় ৫৪৯ দিন কারাগারে থাকতে হয়েছে। পাশাপাশি রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া কচুয়া উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার পেছনেও এডভোকেট হেলালের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে, এসব অভিযোগের মধ্যেই আজ পুলিশ তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার করেছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সুনির্দিষ্ট ধারা, গ্রেপ্তারের কারণ এবং পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...