শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিএনপি নেতা হাজী ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা মতলব উত্তরে মৎস্য সুরক্ষা আইনে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হাইমচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণ, প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা

হিলশা নিউজ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।:

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের যৌথ আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল লক্ষ্য হলো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে তাঁদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে উদ্বুদ্ধ করা।

এ ধরনের আয়োজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি তাঁদের নিরাপত্তা, স্বাধীন চলাচল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মন্তব্য প্রদান করুন...