শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিএনপি নেতা হাজী ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা মতলব উত্তরে মৎস্য সুরক্ষা আইনে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হাইমচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণ, প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

হিলশা নিউজ ডেস্ক / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার পুরান বাজারের নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মু. মিজানুর রহমান।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ পরিণতি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...