শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি:
১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কুমিল্লায় পৌঁছালে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া হাজারো মানুষ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিকে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত করেন।
লংমার্চের বহর কুমিল্লার বিভিন্ন সড়ক অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। এ সময় তারা হাত নেড়ে, স্লোগান ও বিভিন্নভাবে লংমার্চের নেতৃবৃন্দকে স্বাগত জানান।
জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লংমার্চের বহর এগিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার সঙ্গে নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের মাধ্যমে দেশের মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হচ্ছে। কুমিল্লায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লংমার্চকে আরও প্রাণবন্ত করে তোলে।
লংমার্চটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে এবং পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আপনার মন্তব্য প্রদান করুন...