শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস চাঁদপুরের কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩

হিলশা নিউজ ডেস্ক / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

এভাবে আর কত প্রাণ ঝরবে?

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব-নারায়ণপুর সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় জৈনপুর পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।

আহত তিনজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাদের অভিযোগ, মতলব-নারায়ণপুর সড়কে বেপরোয়া গতিতে বাস চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের বেপরোয়া চলাচল বন্ধ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এভাবে আর কত প্রাণ ঝরবে—এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় এবং আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...