শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যাহ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রেসক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ।
বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মন্তব্য প্রদান করুন...